• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোপাটি লো, লো করবী, নেই সুরভি, রূপ আছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দোপাটি লো, লো করবী, নেই সুরভি, রূপ আছে

ভৈরবী দাদরা

দোপাটি লো, লো করবী, নেই সুরভি, রূপ আছে।
রঙের পাগল রূপ-পিয়াসি সেই ভালো আমার কাছে॥
গন্ধ-ফুলের জলসাতে তোর
গুণীর সভায় নেইকো আদর
গুল্ম-বনে দুল হয়ে তুই দুলিস একা ফুল-গাছে॥
লাজুক মেয়ে পল্লি-বধূ জল নিতে যায় একলাটি,
করবী নেয় কবরীতে, বেণির শেষে দোপাটি।
গন্ধ লয়ে স্নিগ্ধ মিঠে
আলো করে থাকিস ভিটে,
নেই সুবাস সাথে, গায়ে কাঁটা,
সেই গরবে মন নাচে॥

Category: নজরুলগীতি
Previous Post:আজি কুসুম-দিপালি জ্বলিছে বনে
Next Post:বাসন্তী রং শাড়ি পোরো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑