• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা

পিলু কাফি দাদরা

মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা।
কে দুলিবি এ দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥
মেঘ-নটীর নূপুর
ওই বাজে ঝুমুর ঝুমুর,
শীর্ণা-তনু ঝরনা তরঙ্গ-উতরোলা॥
ফুল-পসারিনি ওই দুলিছে বনানী,
বিনিমূলে বিলায় সে সুরভি ফুল ছানি।
আজ ঘরে ঘরে ফুল-দোল সব বন্ধ দুয়ার খোলা॥
জলদ-মৃদঙ বাজে
গভীর ঘন আওয়াজে,
বাদলা-নিশীথ দুলে ওই তিমির-কুন্তলা॥

Category: নজরুলগীতি
Previous Post:বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি
Next Post:সাধ জাগে মনে পর-জীবনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑