• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি

দেশ আদ্ধা কাওয়ালি

বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি।
তোমার ঘরে আজ উৎসবের রাতি।
তোমার আছে হাসি, আমার আঁখি-জল,
তোমার আছে চাঁদ, আমার মেঘ-দল;
তোমার আছে ঘর, ঝড় আমার সাথি॥
শূন্য করি মোর মনের বনভূমি,
সেজেছ সেই ফুলে রানির সাজে তুমি।
নব বাসরঘরে যাও সে সাজ পরে
ঘুমাতে দাও মোরে কাঁটার শেজ পাতি॥

Category: নজরুলগীতি
Previous Post:আজি এ বাদল-দিনে কত কথা মনে পড়ে
Next Post:মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑