• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা

খাম্বাজ দাদরা

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা।
ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা॥
কুঞ্জ-দ্বারে থাকি থাকি বৃথা এত ডাকাডাকি,
আজিও এ বনের পাখি ঘুমায় হেরো গুটিয়ে পাখা॥
অসময়ে হে রসময় ভাঙিয়ো না লতার হৃদয়,
তনুতে এলে অনুরাগ হেরিবে না ফাঁকা-ফাঁকা॥
আসছে-ফাগুনমাসে আসিয়ো ইহার পাশে,
আজ যে-লতা কয় না কথা, সেদিন তায় যাবে না রাখা॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে
Next Post:আসিলে কে গো বিদেশি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑