• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে

বারোয়াঁ-মিশ্র কাহারবা

আমার বিজন ঘরে হেসে এল পথিক মুসাফির-বেশে।
শরমে মরিয়া তারে শুধাই, তরুণ পথিক, কী তব চাই।
সে কহে, – যা দাও লইব তাই॥
দিনু তারে খোঁপার ফুল,
সে কহে, – এ নহে, করেছ ভুল।
কহিনু, – ভিখারি কী তবে চাও?
সে কহে, – গলার মালাটি দাও॥
বসিতে তারে দিনু আসন,
দাঁড়ায়ে রহে সে করুণ-নয়ন।
কহিনু, – কী চাহ ওগো শ্যামল?
সে কহে, – তোমার আধেক আঁচল॥
কহিনু, – কেন এ আঁখি-পানে
চাহিয়া রয়েছ এক ধ্যানে?
আমার চোখে কী চাও বঁধু?
সে কহে, – অনুরাগের মধু॥
কহিনু, – হে প্রিয়, নাহি যে ঠাঁই,
ভাঙা কুটির, চাঁদে কোথায় বসাই।
কহিল না কথা অভিমানী –
কী হল শেষে সই নাহি জানি।
হেরিনু প্রভাতে পাশে মম
ঘুমায় আমার প্রিয়তম॥

Category: নজরুলগীতি
Previous Post:ঝুমকো-লতার চিকন পাতায়
Next Post:ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑