• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বুকে তোমায় নাই-বা পেলাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বুকে তোমায় নাই-বা পেলাম

ভৈরবী-মিশ্র কাহারবা

বুকে তোমায় নাই-বা পেলাম
রইবে আমার চোখের জলে।
ওগো বঁধু! তোমার আসন
গভীর ব্যথায় হিয়ার তলে॥
আসবে যখন তিমির-রাতি
রইবে না কেউ জাগার সাথি,
আসব সেদিন জ্বালব বাতি,
মুছব নয়ন-জল আঁচলে॥
নাই-বা হলাম প্রিয় তোমার,
বন্ধু হতে দোষ কি বঁধু?
মুখের মধুর তৃষ্ণা শেষে
আমি দিব বুকের মধু।
আমি ভালোবাসিনিতো,
ভালোবাসা পাবার ছলে॥
বাহুর পাশে প্রিয়ায় বেঁধে
আমার তরে উঠবে কেঁদে,
সেই তো আমার জয় গো, প্রিয়,
অন্তরে রই, রই না গলে॥

Category: নজরুলগীতি
Previous Post:বৃথা তুই কাহার পরে করিস অভিমান
Next Post:পিয়া পাপিয়া পিয়া বোলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑