• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৃথা তুই কাহার পরে করিস অভিমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বৃথা তুই কাহার পরে করিস অভিমান

তিলক-কামোদ মিশ্র কাহারবা

বৃথা তুই কাহার পরে করিস অভিমান।
পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ॥
রুপসির নয়নে জল নয়ন-শোভার তরে,
ও শুধু মেঘের লীলা নভে যে বাদল ঝরে,
চাতকের তরে তাহার কাঁদে না পরান॥
প্রণয়ের স্বপন-মায়া
ধরিতে মিলায় কায়া,
গোধূলির রঙের খেলা ক্ষণে অবসান॥
ফোটে ফুল কানন ভরে,
সে কি তো মালার তরে?
প্রেমে হায় জোর চলে না, নাহি প্রতিদান॥

Category: নজরুলগীতি
Previous Post:কত কথা ছিল বলিবার, বলা হল না
Next Post:বুকে তোমায় নাই-বা পেলাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑