• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথ চলিতে যদি চকিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পথ চলিতে যদি চকিতে

বারোয়াঁ-মিশ্র কাহারবা

পথ চলিতে যদি চকিতে
কভু দেখা হয়, পরান-প্রিয়!
চাহিতে যেমন আগের দিনে
তেমনই মদির-চোখে চাহিয়ো॥
যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে-জল করিয়ো না ছল,
যে প্রিয়-নামে ডাকিতে মোরে
সে-নাম ধরে বারেক ডাকিয়ো॥
তোমার বঁধু পাশে যদি রয়,
মোর-ও প্রিয় সে, করিয়ো না ভয়,
কহিব তারে, ‘আমার প্রিয়ারে
আমারও অধিক ভালোবাসিয়ো’।
বিরহ-বিধুর মোরে হেরিয়া
ব্যথা যদি পাও, যাব সরিয়া,
রব না হয়ে পথের কাঁটা,
মাগিব এ বর – মোরে ভুলিয়ো॥

Category: নজরুলগীতি
Previous Post:ভুল করে কোন ফুল-বিতানে
Next Post:কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑