• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুল করে কোন ফুল-বিতানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ভুল করে কোন ফুল-বিতানে

মাঢ় মিশ্র লাউনি

ভুল করে কোন ফুল-বিতানে
গানের পাখি পথ হারালি।
প্রেম-সমাধির বুকে এ-যে
সাজানো ম্লান ফুলের ডালি॥
বাণ-বেঁধা বুক লয়ে কোথায়
উড়ে এলি শান্তি-আশায়,
চোখের জলের নদীর পাশেই
রয় নিরাশার চোরাবালি॥
জানিসনে তুই ফুলের বনে
কাল-সাপিনি রয় গোপনে,
তৃষ্ণা-কাতর হৃদয়ে তোর
বিষের জ্বালা দিলি ঢালি॥
আলেয়ারই আলোয় ভুলে
এলি এ-কোন মরণ-কূলে
হৃদয়ের এ শ্মশান-ভূমে
প্রেমের চিতা জ্বলছে খালি॥

Category: নজরুলগীতি
Previous Post:আঁখি-বারি আঁখিতে থাক, থাক ব্যথা হৃদয়ে
Next Post:পথ চলিতে যদি চকিতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑