• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনার মেয়ে সোনার মেয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সোনার মেয়ে সোনার মেয়ে

মিশ্র-পিলু দাদরা
 
সোনার মেয়ে! সোনার মেয়ে!
তোমার রূপের মায়ায় আমার 
          নয়ন ভুবন গেল ছেয়ে॥
ঝরে তোমার রূপের ধারা  
চন্দ্র জাগে তন্দ্রাহারা,  
আকাশ-ভরা হাজার তারা  
          তোমার মুখে আছে চেয়ে॥  
কোন গ্রহ-লোক ব্যথায় ভরে  
কোন অমরা শূন্য করে
ওলো রাখলে চরণ ধরার পরে  
          রং-সাগরের রঙে নেয়ে॥  
শিল্পী আঁকে তোমার ছবি, 
তোমারই গান গাহে কবি,  
নিশীথিনী হারিয়ে রবি  
          চাঁদ হাতে পায় তোমায় পেয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:বকুল-চাঁপার বনে কে মোর
Next Post:আঁখি-বারি আঁখিতে থাক, থাক ব্যথা হৃদয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑