• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বকুল-চাঁপার বনে কে মোর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বকুল-চাঁপার বনে কে মোর

মাঢ় লাউনি

বকুল-চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে।
অনুরাগের সোনার রঙে
হৃদয়-গগন রাঙালে॥
ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি
বিজন ঝিলের নীল জলে,
পূর্ণ-শশী তুমি আসি
আমার সে ঘুম ভাঙালে॥
হে মায়াবী! তোমার ছোঁয়ায়
সুন্দর আজ আমার তনু।
তোমার মায়া রচিল মোর
বাদল-মেঘে ইন্দ্রধনু।
তোমার টানে, হে দরদি,
দোল খেয়ে যায় কাঁদন-নদী!
কূল-হারা মোর ভালোবাসা আজকে কূলে লাগালে॥

Category: নজরুলগীতি
Previous Post:আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব
Next Post:সোনার মেয়ে সোনার মেয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑