• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি

ভৈরবী দাদরা

ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি − ।
তার অধরে হাসি আর নয়নে প্রীতি॥
দোদুল তাহার কায়া ঘনায় চোখে মায়া
জেগে ওঠে দেখে তায় পুরানো স্মৃতি॥
তাহার চরণ-পাতে তাহার সাথে সাথে,
আসে আঁধার রাতে শুক্লা চাঁদের তিথি॥
গেলে মন দিতে চাহে না সে নিতে,
ধরিতে গেলে চোখে সে কী তার ভীতি॥
ডাকি প্রিয় বলে তবু সে যায় চলে,
পায়ে পায়ে দলে হৃদয়-ফুল-বীথি॥

Category: নজরুলগীতি
Previous Post:এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে
Next Post:আজও ফোটেনি কুঞ্জে মম কুসুম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑