• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে

সিন্ধু মিশ্র খেমটা

এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে।
ও-সে কুঁড়ির কানে কানে কী কথা যায় শুনিয়ে॥
জামের ডালে কোকিল কৌতুহলে,
আড়ি পাতি ডাকে কূ কূ বলে
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুনুঝুনিয়ে॥
‘ধীরে সখা ধীরে’ – কয় লতা দুলে,
‘জাগিয়ো না কুঁড়িরে, কাঁচা ঘুমে তুলে, –
গেয়ো না গুন গুন গুন গুন সুরে
প্রেমে ঢুলে ঢুলে।’
নিলাজ ভোমরা বলে, ‘না-না-না-না’-
–ফুল দুলিয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:বেলা পড়ে এল জলকে সই চল চল
Next Post:ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑