• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সকরুণ নয়নে চাহো আজি মোর বিদায়বেলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সকরুণ নয়নে চাহো আজি মোর বিদায়বেলা

দেশি-টোড়ি-মিশ্র লাউনি

সকরুণ নয়নে চাহো আজি মোর বিদায়বেলা।
ভুলিতে দাও বিদায়-দিনে হেনেছ যে অবহেলা॥
হাসিয়া কহো কথা আজ হাসিতে যেমন আগেতে
হেরিবে মোর জীবন-সাঁঝে গোধূলি রঙের খেলা॥
থেকে যাও আরও কিছুখন থাকিতে বলিব না কাল,
মরণ-সাগরাপানে ভাসে মোর জীবন-ভেলা॥
আজিকার সাঁঝের ছায়া যেন না পড়ে ও মুখে,
সাঁঝের শেষে যেন আসে চাঁদের আর তারকার মেলা॥
হে বন্ধু, বন্ধুর পথে কে কাহার হয়েছে সাথি,
তেমনি থাকিয়া যায় সব, যাবার যে, যায় সে একেলা॥

Category: নজরুলগীতি
Previous Post:গোধূলির রং ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
Next Post:বন-হরিণীরে তব বাঁকা আঁখির

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑