• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোধূলির রং ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গোধূলির রং ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে

মাঢ়-খাম্বাজ-মিশ্র দাদরা

গোধূলির রং ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে।
বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে॥
নূতন করে আবার বাঁচিবার সাধ জাগে,
সুন্দর লাগে ধরা নিবু-নিবু মোর নয়নে॥
এতদিন কেঁদে কাঁদে ডেকেছি নিঠুর মরণে,
আজি যে কাঁদি বঁধু বাঁচিতে হায় তোমার সনে॥
আজি এ ঝরা ফুলের অঞ্জলি কি নিতে এলে,
সহসা পুরবি সুর বেজে উঠিল ইমনে॥
হইল ধন্য প্রিয় মরণ-তীর্থ মম,
সুন্দর মৃত্যু এলে বরের বেশে শেষ জীবনে॥

Category: নজরুলগীতি
Previous Post:হুল ফুটিয়ে গেলে শুধু
Next Post:সকরুণ নয়নে চাহো আজি মোর বিদায়বেলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑