• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো শারদ প্রাতের পথিক

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এসো শারদ প্রাতের পথিক

সিন্ধু কাফি দাদরা

এসো শারদ প্রাতের পথিক
এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে॥
দলি শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল,
নীল লাবণি ঝরায়ে ঢলঢল
এসো অরণ্য-পর্বতে॥
এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে
কেতকী পাতার তরণি
এসো বলাকার রং পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-সরণি।
শ্যাম শস্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া,
এসো ধরণিরে ভালোবাসিয়া
দূর নন্দন-তীর হতে॥

Category: নজরুলগীতি
Previous Post:চাঁদের পিয়ালাতে আজি
Next Post:মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑