• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদের পিয়ালাতে আজি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চাঁদের পিয়ালাতে আজি

বাগেশ্রী কাওয়ালি

চাঁদের পিয়ালাতে আজি
জোছনা-শিরাজি ঝরে।
ঝিমায় নেশায় নিশীথিনী
সে শরাব পান করে॥
সবুজ বনের জলসাতে
তৃণের গালিচা পাতে,
উতল হাওয়া বিলায় আতর
চাঁপার আতরদানি ভরে॥
সাদা মেঘের গোলাব-পাশে
ঝরিছে গোলাব-পানি,
রজনিগন্ধার গেলাসে
রজনি দেয় সুরা আনি।
কোয়েলিয়া কুহুকুহু,
গাহে গজল মুহুমুহু,
সুরের নেশা সুরার নেশা
লাগে আজি চরাচরে॥

Category: নজরুলগীতি
Previous Post:পিউ পিউ পিউ বোলে পাপিয়া
Next Post:এসো শারদ প্রাতের পথিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑