• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গত রজনির কথা পড়ে মনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গত রজনির কথা পড়ে মনে

পিলু – মিশ্র দাদরা

গত রজনির কথা পড়ে মনে
রজনিগন্ধার মদির গন্ধে।
এই সে ফুলেরই মোহন-মালিকা
জড়ায়েছিল সে কবরী-বন্ধে॥
বাহুর বল্লরি জড়ায়ে তার গলে
আধেক আঁচলে বসেছি তরুতলে,
দুলেছে হৃদয় ব্যাকুল ছন্দে॥
মুখরা ‘বউ কথা কও’ ডেকেছে বকুল-ডালে,
লাজে ফুটেছে লালি গোলাপকুঁড়ির গালে।
কপোলের কলঙ্ক মোর মেটেনি আজও যে সই
জাগিছে তারই স্মৃতি চাঁদের কপোলে ওই।
কাঁদিছে নন্দন আজি নিরানন্দে॥

Category: নজরুলগীতি
Previous Post:ঘুমায়েছে ফুল পথের ধুলায়
Next Post:পলাশ ফুলের গেলাস ভরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑