• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘুমায়েছে ফুল পথের ধুলায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ঘুমায়েছে ফুল পথের ধুলায়

দেশ কাওয়ালি

ঘুমায়েছে ফুল পথের ধুলায়, (ওগো)
জাগিয়ো না উহারে ঘুমাইতে দাও।
বনের পাখি ধীরে গাহো গান,
দখিনা হাওয়া ধীরে ধীরে বয়ে যাও॥
এখনও শুকায়নি চোখে তার জল,
এখনও অধরে হাসি ছলছল;
প্রভাত-রবি শুকায়ো না তায়,
ধীরে কিরণে তাহারই নয়নে চাও॥
সামলে পথিক ফেলিয়ো চরণ –
ঝরেছে হেথায় ফুলের জীবন,
ভুলিয়া দোলো না ঝরা পাতাগুলি –
ফুল-সমাধি থাকিতে পারে হেথাও॥

Category: নজরুলগীতি
Previous Post:হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চলে
Next Post:গত রজনির কথা পড়ে মনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑