• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কার বাঁশরি বাজে মুলতানি-সুরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কার বাঁশরি বাজে মুলতানি-সুরে

মুলতান – একতালা

কার বাঁশরি বাজে মুলতানি-সুরে
নদীকিনারে কে জানে।
সে জানে না কোথা সে সুরে ঝরে
ঝর-নির্ঝর পাষাণে॥
একে চৈতালি-সাঁঝ অলস
তাহে ঢলঢল কাঁচা বয়স
রহে চাহিয়া ভাসে কলস
ভাসে হৃদি বাঁশুরিয়া পানে॥
বেণি বাঁধিতে বসি অঙ্গনে
বধূ কাঁদে গো বাঁশরি-স্বনে।
যারে হারায়েছে হেলাভরে
তারে ও-সুরে মনে পড়ে,
বেদনা বুকে গুমরি মরে
নয়ন ঝুরে, বাধা না মানে॥

Category: নজরুলগীতি
Previous Post:চলো সখী জল নিতে
Next Post:মোর ধেয়ানে মোর স্বপনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑