• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চলো সখী জল নিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » চলো সখী জল নিতে

পুরিয়া – ত্রিতাল

চলো সখী জল নিতে
চলো ত্বরিতে।
শ্রান্ত দিনের রবি
ডোবে সরিতে॥
ঘিরিছে আঁধার
তটিনি-কিনার,
গোধূলির ছায়া পড়ে
বন-হরিতে॥
ধেনু-ডাকা বেণু বাজে
বংশীবটে,
পাখি ওড়ে, আঁকা যেন
আকাশ পটে।
বধূ ঘাটে যায়
বঁধু পথে চায়,
চিনি চিনি বাজে চুড়ি
গাগরিতে॥

Category: নজরুলগীতি
Previous Post:ঝরিছে অঝোরে বরষার বারি
Next Post:কার বাঁশরি বাজে মুলতানি-সুরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑