• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জনম জনম গেল আশা-পথ চাহি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জনম জনম গেল আশা-পথ চাহি

বাগেশ্রী – কাওয়ালি

জনম জনম গেল আশা-পথ চাহি।
মরু-মুসাফির চলি, পার নাহি নাহি॥
বরষ পরে বরষ আসে যায় ফিরে,
পিপাসা মিটায়ে চলি নয়নের নীরে।
জ্বালিয়া আলেয়া-শিখা
নিরাশার মরীচিকা
ডাকে মরু-কাননিকা শত গীত গাহি।
এ মরু ছিল গো কবে সাগরের বারি,
স্বপন হেরি গো তারই আজও মরুচারী।
সেই সে সাগর-তলে
যে তরি ডুবিল জলে
সে তরি-সাথিরে খুঁজি মরুপথ বাহি॥

Category: নজরুলগীতি
Previous Post:এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
Next Post:কেন নিশি কাটালি অভিমানে

Reader Interactions

Comments

  1. Sagnik patra

    July 1, 2025 at 3:45 pm

    Bhul bal kare diyeche

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑