• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে

কাজরি – কাহারবা

এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে॥
তোমার লাবণি ঝরে
পড়িছে অবনি পরে,
কদম শিহরে কর-পরশ লেগে॥
তড়িত ত্বরিত পায়ে
বিরহী-আঁখের ছায়ে তরাসে লুকায়।
ছুটিতে পথের মাঝে
ঝুমুর ঝুমুর বাজে ঘুঙুর দু-পায়।
অশনি হানার ছলে
প্রিয়ারে ধরাও গলে,
রাতের মুকুল কাঁদে কুসুমে জেগে॥

Category: নজরুলগীতি
Previous Post:কে এল ডাকে চোখ গেল
Next Post:জনম জনম গেল আশা-পথ চাহি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑