• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাও যাও তুমি ফিরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যাও যাও তুমি ফিরে

ভৈরবী – দাদরা

যাও যাও তুমি ফিরে
এই মুছিনু আঁখি।
কে বাঁধিবে তোমারে
হায় বনের পাখি॥
মোর এত প্রেম আশা
মোর এত ভালোবাসা
আজ সকলই দুরাশা
আর কী দিয়ে রাখি॥
এই অভিমান-জ্বালা
মোর একেলারই কালা,
ম্লান মিলনেরই মালা
দাও ধুলাতে ঢাকি॥
তোমারবেঁধেছিল নয়ন
শুধু এ রূপের জালে,
তাইদু-দিন কাঁদিয়া
হায় সে বাঁধন ছাড়ালে।
মোর বাঁধিয়াছে হিয়া
তায় ছাড়াব কী দিয়া,
সখা হিয়া তো নয়ন নহে
সে ছাড়ে না কাঁদিয়া
দু-দিন কাঁদিয়া।
আজ যে ফুল প্রভাতে
হায় ফুটিল শাখাতে,
তায় দেখিল না রাতে
সে ঝরিল না কি॥
হায় রে কবি প্রবাসী
নাই হেথা সুখ-হাসি
ফুল ঝরে হলে বাসি
রয় কাঁটার ফাঁকি॥

Category: নজরুলগীতি
Previous Post:কেউ ভোলে না কেউ ভোলে
Next Post:ফাগুন-রাতের ফুলের নেশায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑