• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেউ ভোলে না কেউ ভোলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কেউ ভোলে না কেউ ভোলে

মান্দ – কাহারবা

কেউ ভোলে না কেউ ভোলে
অতীত দিনের স্মৃতি।
কেউ দুখ লয়ে কাঁদে,
কেউ ভুলিতে গায় গীতি॥
কেউ শীতল জলদে
হেরে অশনির জ্বালা,
কেউ মঞ্জুরিয়া তোলে
তার শুষ্ক কুঞ্জ-বীথি॥
হেরে কমল-মৃণালে
কেউ কাঁটা কেহ কমল।
কেউ ফুল দলি চলে
কেউ মালা গাঁথে নিতি॥
কেউ জ্বালে না আর আলো
তার চির-দুখের রাতে,
কেউ দ্বার খুলি জাগে
চায় নব চাঁদের তিথি॥

Category: নজরুলগীতি
Previous Post:নিশীথ-স্বপন তোর
Next Post:যাও যাও তুমি ফিরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑