• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে

মিঁয়া কী মল্লার – কাওয়ালি

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে
গুর দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন
শনশন কাঁদে বায়ু নীপ-কাননে॥
অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে,
অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে।
ভাঙিয়া দুয়ার মম এসো এসো প্রিয়তম,
শ্বসিছে বাহির ঘর ভেজা পবনে॥
কার চোখে এত জল ঝরে দিক প্লাবিয়া,
সহিতে না পারি কাঁদে ‘চোখ গেল’ পাপিয়া।
কাহার কাজল-আঁখি চাহি মোর নয়নে
ঝুরেছিল একা রাতে কবে কোন্ শাওনে,
আজি এ বাদল ঝড়ে সেই আঁখি মনে পড়ে,
বিজলি খুঁজিছে তারে নভ-আঙনে॥

Category: নজরুলগীতি
Previous Post:ছাড়িতে পরান নাহি চায়
Next Post:কে তুমি দূরের সাথি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑