• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছাড়িতে পরান নাহি চায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ছাড়িতে পরান নাহি চায়

খাম্বাজ – দাদরা

ছাড়িতে পরান নাহি চায়
তবু যেতে হবে, হায়!
মলয়া মিনতি করে
তবু কুসুম শুকায়॥
রবে না এ মধু-রাতি
জানি তবু মালা-গাঁথি,
মালাচলিতে দলিয়া যাবে
তবু চরণে জড়ায়॥
যে কাঁটার জ্বালা সয়ে
ফোটে ব্যথা ফুল হয়ে,
আমিকাঁদিব সে কাঁটা লয়ে
নিশীথ-বেলায়।
তুমিরবে যবে পরবাসে,
আমি দূর নীলাকাশে
জাগিব তোমারই আশে
নূতন তারায়॥

Category: নজরুলগীতি
Previous Post:কাঁদিতে এসেছি আপনার লয়ে
Next Post:আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑