• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি এ কুসুম-হার সহি কেমনে ঝরিল যে ধুলায় চির অবহেলায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি এ কুসুম-হার সহি কেমনে ঝরিল যে ধুলায় চির অবহেলায়

সিন্ধু কাফি-খাম্বাজ — যৎ

আজি এ কুসুম-হার সহি কেমনে
ঝরিল যে ধুলায় চির অবহেলায়
কেন এ অবেলায় পড়ে তারে মনে॥

তব তরে মালা গেঁথেছি নিরালা
সে ভরেছে ডালা নিতি নব ফুলে।
(আজি) তুমি এলে যবে বিপুল গরবে
সে শুধু নীরবে মিলাইল বনে॥

আঁখি-জলে ভাসি গাহিত উদাসী
আমি শুধু হাসি আসিয়াছি ফিরে।
(আজি) সুখ-মধুমাসে তুমি যবে পাশে
সে কেন গো আসে কাঁদাতে স্বপনে॥

কার সুখ লাগি রে কবি বিবাগি,
সকল তেয়াগি সাজিলি ভিখারি॥
(তুই) কার আঁখি-জলে বেঁচে রবি বলে
ফুলমালা দলে লুকালি গহনে॥

Category: নজরুলগীতি
Previous Post:রুমুঝুমু রুমুঝুম্ কে এল নূপুর-পায়
Next Post:গরজে গম্ভীর গগন কম্বু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑