• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রুমুঝুমু রুমুঝুম্ কে এল নূপুর-পায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রুমুঝুমু রুমুঝুম্ কে এল নূপুর-পায়

পিলু — দাদরা

রুমুঝুমু রুমুঝুম্
কে এল নূপুর-পায়।
ফুটিল শাখে মুকুল
ও রাঙা চরণ-ঘায়॥
সে নাচে তটিনী-জল
টলমল টলমল,
বনের বেণি উতল
ফুলদল মুরছায়॥
বিজরি জরির আঁচল
ঝলমল ঝলমল,
নামিল নভে বাদল
ছলছল বেদনায়॥
দুলিছে মেখলা-হার
শ্যামলী মেঘমালায়,
উড়িছে অলক কার
অলকার ঝরোকায়॥
তালীবন থই তাথই
করতালি হানে ওই
কবি, তোর তমালী কই —
শ্বসিছে পুবালি-বায়॥

Category: নজরুলগীতি
Previous Post:আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়
Next Post:আজি এ কুসুম-হার সহি কেমনে ঝরিল যে ধুলায় চির অবহেলায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑