• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে

বিহারী — ঠুংরি

পরদেশি বঁধুয়া,
এলে কি এতদিনে।
আসিলে এতদিনে
কেমনে পথ চিনে॥
তোমারে খুঁজিয়া
কত রবি শশী
অন্ধ হইল প্রিয়,
নিভিল তিমিরে,
তব আশে আকাশ
তারা-দীপ জ্বালি
জাগিয়াছে নিশি
ঝুরিয়া শিশিরে!
শুকায়েছে স্বরগ,
দেবতা, তোমা বিনে॥
কত জনম ধরি
ছিলে বলো পাশরি,
এতদিনে বাঁশরি
বাজিল কি বিপিনে॥
নিতি ফুল-সনে
ফুটিয়া কাননে
ঝরিয়াছি সাঝেঁ
নিরাশ হুতাশে,
নব নব গানে
বেদনা নিবেদন
করিয়াছি কবি,
প্রিয়, তব পাশে!
এলে আজি উদাসী
নিখিল-মন জিনে॥

Category: নজরুলগীতি
Previous Post:কী হবে জানিয়া বলো কেন জল নয়নে
Next Post:কেন উচাটন মন পরান এমন করে

Reader Interactions

Comments

  1. Alok Chowdhury

    September 27, 2025 at 12:38 am

    Very helpful site for Nazrul Sangeet lovers. Thank you.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑