• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কী হবে জানিয়া বলো কেন জল নয়নে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কী হবে জানিয়া বলো কেন জল নয়নে

ভৈরবী — পোস্তা

কী হবে জানিয়া বলো
কেন জল নয়নে।
তুমি তো ঘুমায়ে আছ
সুখে ফুল-শয়নে।
তুমি বুঝিবে বালা
কুসুমে কীটের জ্বালা,
কারো গলে দোলে মালা
কেহ ঝরে পবনে॥
আকাশের আঁখি ভরি
কে জানে কেমন করি
শিশির পড়ে গো ঝরি
ঝরে বারি শাওনে।
নিশীথে পাপিয়া পাখি
এমনই তো ওঠে ডাকি,
তেমনই ঝুরিছে আঁখি
বুঝি বা অকারণে॥
কে শুধায়, আঁধার চরে
চখা কেন কেঁদে মরে,
এমনই চাতক-তরে
মেঘ ঝুরে-গগনে।
কারে মন দিলি কবি,
এ যে রে পাষাণ-ছবি,
এ শুধু রূপের রবি
নিশীথের স্বপনে॥

Category: নজরুলগীতি
Previous Post:এ আঁখি-জল মোছো পিয়া ভোলো ভোলো আমারে
Next Post:পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑