• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল

দুর্গা কাওয়ালি

নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল।
মলিন হয়েছে ঘুমে চোখের কাজল॥
হেরিয়া নিশি-প্রভাতে
শিশির কমল-পাতে,
ভাব বুঝি বেদনাতে
কেঁদেছে কমল॥
মরুতে চরণ ফেলে
কেন বন-মৃগ এলে,
সলিল চাহিতে পেলে
মরীচিকা-ছল॥
এ শুধু শীতের মেঘে
কপট কুয়াশা লেগে
ছলনা উঠেছে জেগে —
এ নহে বাদল॥
কেন কবি খালি খালি
হলি রে চোখের বালি,
কাঁদাতে গিয়া কাঁদালি
নিজেরে কেবল॥

Category: নজরুলগীতি
Previous Post:বসিয়া নদীকূলে এলোচুলে কে উদাসিনী
Next Post:কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑