• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসিয়া নদীকূলে এলোচুলে কে উদাসিনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বসিয়া নদীকূলে এলোচুলে কে উদাসিনী

কালাংড়া — কাওয়ালি

বসিয়া নদীকূলে এলোচুলে
কে উদাসিনী।
কে এলে পথ ভুলে
এ অকূলে বন-হরিণী॥
কলসে জল ভরিয়া চায়
করুণায় কুলবধূরা
কেঁদে যায় ফুলে ফুলে
পদমূলে সাঁঝ-তটিনী॥
নিশিদিন চাহি তোমারে
ওপারে বাজিছে বাঁশি,
এপারে বাজে বধূর মল-
নূপুর মধু-ভাষিণী॥
আকাশে মেলিয়া আঁখি
লেখা কি পড়িছ পিয়ার,
কে গো সে রূপ-কুমার
তুমি গো যার অনুরাগিণী॥
দলিয়া কত ভাঙা মন
ও চরণ করেছ রাঙা,
কাঁদায়ে কত না দিল্
এলে নিখিল-মনোমোহিনী॥
হারালি গোধূলি-লগন
কবি, কোন্ নদী-কিনারে,
এ কি সেই স্বপন-চাঁদ
পেতেছে ফাঁদ প্রিয়ার সতিনি॥

Category: নজরুলগীতি
Previous Post:এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে
Next Post:নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑