• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুরন্ত বায়ু পুরবৈয়াঁ বহে অধীর আনন্দে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দুরন্ত বায়ু পুরবৈয়াঁ বহে অধীর আনন্দে

কাফি-সিন্ধু — কাহারবা

দুরন্ত বায়ু পুরবৈয়াঁ
বহে অধীর আনন্দে।
তরঙ্গে দুলে আজি নাইয়া
রণ-তুরঙ্গ-ছন্দে॥
অশান্ত অম্বর-মাঝে
মৃদঙ্গ গুরুগুরু বাজে,
আতঙ্কে থরথর অঙ্গ
মন অনন্তে বন্দে॥
ভুজঙ্গী দামিনীর দাহে
দিগন্ত শিহরিয়া চাহে,
বিষণ্ণ-ভয়-ভীতা যামিনী
খোঁজে সে তারা চন্দে॥
মালঞ্চে এ কী ফুল-খেলা
আনন্দ ফোটে যূথী-বেলা,
কুরঙ্গী নাচে শিখী-সঙ্গে
মাতি কদম্ব-গন্ধে॥
একান্তে তরুণী তমালী
অপাঙ্গে মাখে আজি কালি,
বনান্তে বাঁধা পল দেয়া
কেয়া-বেণির বন্ধে॥
দিনান্তে বসি কবি একা
পড়িস কি জলধারা-লেখা,
হিয়ায় কি কাঁদে কুহু-কেকা
আজি অশান্ত দ্বন্দ্বে॥

Category: নজরুলগীতি
Previous Post:আসে বসন্ত ফুলবনে সাজে বনভূমি সুন্দরী
Next Post:চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑