• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসে বসন্ত ফুলবনে সাজে বনভূমি সুন্দরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আসে বসন্ত ফুলবনে সাজে বনভূমি সুন্দরী

ভীমপলশ্রী — দাদরা

আসে বসন্ত ফুলবনে
সাজে বনভূমি সুন্দরী।
চরণে পায়েলা রুমুঝুমু
মধুপ উঠিছে গুঞ্জরি॥
ফুলরেণু-মাখা দখিনা বায়
বাতাস করিছে বনবালায়,
বনকরবী-নিকুঞ্জছায়
মুকুলিকা ওঠে মুঞ্জরি॥
কুহু আজি ডাকে মুহুমুহু,
‘পিউ কাঁহা’ কাঁদে উহু উহু
পাখায় পাখায় দোঁহে দুহুঁ
বাঁধে চঞ্চর-চঞ্চরী॥
দুলে আলোছায়া বন-দু-কূল,
ওড়ে প্রজাপতি কলকা ফুল,
কর্ণে অতসী স্বর্ণদুল
আলোকলতার সাতনরি॥
পদ্ম ডালিয়া পায়ে বালা
করিয়াছে সারা বন আলা,
দ্বারে মঞ্জরী-দীপ জ্বালা,
ডালপালা রচে ফুলছড়ি॥
কবি, তোর ফুলমালি কেমন,
ফাগুনে শূন্য পুষ্পবন,
বরিবি বঁধুরে এলে কানন
রিক্ত হাতে কি ভুল ভরি॥

Category: নজরুলগীতি
Previous Post:এত জল ও-কাজল-চোখে পাষাণী, আনলে বল কে
Next Post:দুরন্ত বায়ু পুরবৈয়াঁ বহে অধীর আনন্দে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑