• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোরই নামের কবচ দোলে  আমার বুকে, হে শংকরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোরই নামের কবচ দোলে  আমার বুকে, হে শংকরী

তোরই নামের কবচ দোলে  
        আমার বুকে, হে শংকরী!  
কী ভয় দেখাস? আমি তোকেও 
        ভয় করি না ভয়ংকরী॥  
        মৃত্যু-প্রলয় তাদের লাগি  
        নয় যারা তোর অনুরাগী
(ও মা) তোর শ্রীচরণ আশ্রয় মোর
(দেখে)        মরণ আছে ভয়ে মরি॥
আমি তোরই মাঝে ঘুমাই জাগি,  
              তোরই কোলে কাঁদি হাসি!  
        তোর যদি না হয় মা বিনাশ 
              মা আমিও অবিনাশী॥
(তোর) চরণ ছেড়ে পালায় যারা  
        মায়ার জালে মরে তারা  
        তোর মায়াজাল এড়িয়ে গেলাম  
              মা তোর অভয়-চরণ ধরি॥

Category: নজরুলগীতি
Previous Post:যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়
Next Post:মাতৃনামের হোমের শিখা আমার বুকে কে জ্বালাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑