• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়

যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়।
সে মোক্ষ মুক্তি কিছুই নাহি চায়॥
সে চায় না স্বর্গ চায় না ভগবান,  
শ্রীকালীর চরণ আত্মা তাহার দেহ-মন ও প্রাণ;
সে কালীর চরণ ছেড়ে ব্রহ্মলোকেও নাহি যায়॥  
শিবের জটা গঙ্গা নিত্য চরণ ধোয়ায় যাঁর  
        যোগ-সাধনা আরাধনা সে জানে না ভাই  
        ওই চরণ তাহার সার॥  
ধর্মাধর্ম ভেদ জানে না সে বলে সবাই মায়ের ছেলে,  
বন্ধু বলে জড়িয়ে ধরে চাঁড়াল কাছে এলে;
সে বেদ-বেদান্ত জানে না শ্রীকালীর নাম গায়॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার হৃদয় হবে রাঙাজবা, দেহ বিল্বদল
Next Post:তোরই নামের কবচ দোলে  আমার বুকে, হে শংকরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑