• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় বিজয়া আয় রে জয়া উমার লীলা যা রে দেখে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আয় বিজয়া আয় রে জয়া উমার লীলা যা রে দেখে

আয় বিজয়া আয় রে জয়া
উমার লীলা যা রে দেখে।
সেজেছে সে মহাকালী
চোখের কাজল মুখে মেখে॥
সে ঘুমিয়েছিল আমার কোলে
জেগে উঠে কেঁদে বলে :
আমায় কালী সাজিয়ে দে মা
ছেলেরা মোর কাঁদছে ডেকে॥
চেয়ে দেখি মোর উমা নাই নাচে কালী দিগম্বরী;
হুংকার দেয় কোটি গ্রহের মুণ্ডমালা গলায় পরি।
আমি শুধু উমায় চিনি,
এ কোন মহা মায়াবিনী
কালো রূপে বিশ্বভুবন
আকাশ পবন দিল ঢেকে।

Category: নজরুলগীতি
Previous Post:আমার উমা কই, গিরিরাজ, কোথায় আমার নন্দিনী
Next Post:সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑