• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার উমা কই, গিরিরাজ, কোথায় আমার নন্দিনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার উমা কই, গিরিরাজ, কোথায় আমার নন্দিনী

আমার উমা কই, গিরিরাজ,
কোথায় আমার নন্দিনী?
এ যে দেখি দশভুজা
এ কোন রণরঙ্গিণী॥
মোর লীলাময়ী চঞ্চলারে ফেলে,
এ কোন দেবীমূর্তি নিয়ে এলে।
এ যেমহীয়সী মহামায়া বামা মহিষমর্দিনী॥
মোর মধুর স্নেহে জ্বালাতে আগুন
আনলে কারে ভুল করে,
এরে কোলে নিতে হয় না সাহস,
ডাকতে নারি নাম ধরে।মা,
কে এলি তুই দনুজদলনী বেশে,
কন্যারূপে মা বলে ডাক হেসে,
তুই চিরকাল যে দুলালি মোর
মাতৃস্নেহে বন্দিনী॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার আনন্দিনী উমা আজও এল না তার মায়ের কাছে
Next Post:আয় বিজয়া আয় রে জয়া উমার লীলা যা রে দেখে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑