• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন আমায় আনলি মাগো মহাবাণীর সিন্ধুকূলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কেন আমায় আনলি মাগো মহাবাণীর সিন্ধুকূলে

কেন আমায় আনলি মাগো মহাবাণীর সিন্ধুকূলে
(মোর) ক্ষুদ্র ঘটে এ সিন্ধুজল কেমন করে নেব তুলে॥ 
        চতুর্বেদে এ সিন্ধুর জল  
        ক্ষুদ্রবারিবিন্দু হয়ে করছে টলমল  
এই বাণীরই বিন্দু যে মা গ্রহ তারা গগনমূলে।  
ইহারই বেগ ধরতে গিয়ে শিবের জটা পড়ে খুলে॥  
অনন্তকাল রবি শশী এই যে মহাসাগর হতে  
সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে॥  
        বাঁশিতে মোর, স্বল্প এ আঁধারে  
        অনন্ত সে বাণীর ধারা ধরতে কি মা পারে,  
শুনেছি মা হয় সীমাহীন ক্ষুদ্রও তোর চরণ ছুঁলে॥

Category: নজরুলগীতি
Previous Post:তুই বলহীনের বোঝা বহিস যেথায় ভৃত্য হয়ে
Next Post:ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑