• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুই বলহীনের বোঝা বহিস যেথায় ভৃত্য হয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তুই বলহীনের বোঝা বহিস যেথায় ভৃত্য হয়ে

(তুই) বলহীনের বোঝা বহিস যেথায় ভৃত্য হয়ে
(যথা) দাসী হয়ে করিস সেবা, যা মা সেথায় লয়ে
(মোরে)        যা মা সেথায় লয়ে॥
(যথা) রুগ্‌ণ ছেলে বক্ষে ধরে  
নিশীথ জাগিস একলা ঘরে
(যথা) দুঃখী পিতার সাথে কাঁদিস উপবাসী রয়ে।  
(মোরে)        যা মা সেথায় লয়ে॥  
শ্রমিক চাষার তরে যথা আঁধার খাদে মাঠে 
ক্ষুধার অন্ন নিস মা বয়ে, নে মা তাদের হাটে  
(মোরে)        নে মা তাদের হাটে॥
(তুই) ত্রিজগতের পাপ কুড়ালি
(তাই) সোনার অঙ্গ হল কালি
(তোরে) সেই কোলেতে পাব মহাকালীর পরিচয়ে॥

Category: নজরুলগীতি
Previous Post:মা একলা ঘরে ডাকব না আর
Next Post:কেন আমায় আনলি মাগো মহাবাণীর সিন্ধুকূলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑