• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে 

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে 

দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে 
ভিখারিনি বেশে সেথা দেখেছি মোর মাকে  
        (মোর) অন্নপূর্ণা মাকে॥  
অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি,
মা ফেরেন ধূলির পথে যখন ঘটা করে পূজি,  
        ঘুরে ঘুরে দূর আকাশে  
        প্রণাম আমার ফিরে আসে  
যথায় আতুর সন্তানে মা কোলে বাড়ায়ে ডাকে॥  
নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা  
যাদের তরে আমার জগন্মাতা সর্বহারা।  
অপমানের পাতালতলে লুকিয়ে যারা আছে  
তোর শ্রীচরণ রাজে সেথায়, নে মা তাদের কাছে 
        আমায় নে মা তাদের কাছে।  
        আনন্দময় তোর ভবনে  
        আনব কবে বিশ্বজনে  
দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে॥

Category: নজরুলগীতি
Previous Post:আয় অশুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে
Next Post:মা একলা ঘরে ডাকব না আর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑