• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় অশুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আয় অশুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে

আয় অশুচি আয় রে পতিত,
এবার মায়ের পূজা হবে।
(যেথা) সকল জাতির সকল মানুষ
নির্ভয়ে মা-র চরণ ছোঁবে।
(সেথা) এবার মায়ের পূজা হবে॥
(সেথা) নাই মন্দির নাই পূজারি,
নাই শাস্ত্র নাই রে দ্বারী,
(যেথা) মা বলে যে ডাকবে এসে
মা তাহারেই কোলে লবে॥
(মা) সিংহ-আসন হতে নেমে বসেছে দেখ ধূলির তলে,
(মা-র) মঙ্গলঘট পূর্ণ হবে সবার ছোঁয়া তীর্থজলে।
জননীকে দেখেনি, তাই
ভাইকে আঘাত হেনেছে ভাই,(আজ)
মাকে দেখে বুঝবি মোরা
এক মা-র সন্তান সবে।(এবার)
ত্রিলোক জুড়ে পড়বে সাড়া
মাতৃমন্ত্রের মাভৈঃ-রবে॥

Category: নজরুলগীতি
Previous Post:শ্মশানে জাগিছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে কোলে
Next Post:দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে 

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑