• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে

রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে।
মায়ের পায়ের ফুল কুড়িয়ে বেঁধেছি মোর শিরে॥
মা-র চরণামৃত খেয়ে
অমৃতে প্রাণ আছে ছেয়ে,
দুঃখ-অভাব ভাবনার ভার
দিয়েছি মা ভবানীরে॥
তার নামের নামাবলি গড়িয়ে আমার বুকে
মায়ের কোলের শিশুর মতো ঘুমাই পরম সুখে।
মা-র ভক্তের চরণ-ধূলি
নিয়েছি মোর বক্ষে তুলি,
(মায়ের) পূজার প্রসাদ পেতে আমি
আসি ফিরে ফিরে॥

Category: নজরুলগীতি
Previous Post:ওমা বক্ষে ধরেন শিব যে চরণ
Next Post:আমার মুক্তি নিয়ে কী হবে মা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑