• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওমা বক্ষে ধরেন শিব যে চরণ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ওমা বক্ষে ধরেন শিব যে চরণ

(ওমা) বক্ষে ধরেন শিব যে চরণ
শরণ নিলাম সেই চরণে।
জীবন আমার ধন্য হল,
ভয় নাই মা আর মরণে॥
যা ছিল মোর এই ত্রিলোকে
তোকে দিলাম, দিলাম তোকে,
আমার বলে রইল শুধু
তোর চরণের ধ্যান এ মনে॥

(তোর) কেশ নাকি মা মুক্ত হল
ছুঁয়ে তোরই রাঙা চরণ,
(ও মা) মুক্তকেশী, মুক্ত হব
সেই চরণে নিয়ে শরণ।
(তোর) চরণ-চিহ্ন বক্ষে এঁকে
বিশ্বজনে বলব ডেকে,
দেখে যা কোন রত্ন রাজে
আমার হৃদয়-সিংহাসনে॥

Category: নজরুলগীতি
Previous Post:আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা বলে
Next Post:রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑