• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুরা আ-দিয়াত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সুরা আ-দিয়াত

সুরা আ-দিয়াত

শুরু করিলাম লয়ে নাম আল্লার,
কৃপা করুণার যিনি অপার পাথার।

বিদ্যুৎ-গতি দীর্ঘশ্বসা
          (বীরবাহী উটের শপথ),
যাহার চরণ-আঘাত উগারে
          তপ্ত বহ্নি ফিনকিবৎ।
প্রত্যুষে করে ধূলি উৎক্ষেপি
          (শত্রু-শিবির) আক্রমণ,
অনন্তর সে (অরি) দলে পশে
          (এই হেন করে বিলুন্ঠন)।
শপথ তাদের – নিঃসংশয়
          অকৃতজ্ঞ মানবকুল
তাদের পালনকর্তা প্রভুর
          পরে, নিশ্চয়, (নহে সে ভুল!)
আর সে নিজেই সাক্ষী ইহার
          কঠিন বিষয়াসক্তি তার,
সে কি তা জানে না, কবর হইতে
          উঠানো হইবে সবে আবার?
হৃদয় তাদের লুকানো যা-কিছু
          প্রকাশ করাব সব সেদিন,
জানিবে তাদের (সকল গোপন)
          কথা – ‘রাব্বুল আলামিন’ ।

————-
সুরা আ-দিয়াত
এই সুরা মক্কা শরিফে নাজেল হইয়াছে। ইহাতে ১১টি আয়াত, ৪০টি শব্দ ও ১৭০টি অক্ষর আছে।

শানে-নজুল – হজরত তাঁহার সহচর মোনজের-বেনে-আমরকে একদল অশ্বারোহীসহ ‘বণি-কানানা’ সম্প্রদায়কে আক্রমণ করিতে পাঠান এবং ফিরিয়া আসিবার দিন নির্দিষ্ট করিয়া দেন। পাথের এক স্থান জলপ্লাবিত থাকায় তাঁহাদের ফিরিয়া আসিতে বিলম্ব হয়। তখন কাফেরগণ উক্ত সৈন্য দল বিনষ্ট হইয়াছে বলিয়া মিথ্যা সংবাদ প্রচার করায় মুসলমানগণ দুঃখিত হয়। তাঁহাদিগকে সান্ত্বনা প্রদানের নিমিত্ত এই সুরা নাজেল হয়।

Category: নজরুলগীতি
Previous Post:সুরা ক্বারেয়াত
Next Post:সুরা জিলজাল

Reader Interactions

Comments

  1. HasanRahman

    January 22, 2021 at 8:13 am

    খুবই ভালো উদ্যোগ!
    পাঠকশ্রেণী খুব উপকৃত হবে।
    অসংখ্য ধন্যবাদ E-bangla library কে।
    আপনাদের জন্য রইল শুভকামনা।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑