• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুরা ক্বারেয়াত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সুরা ক্বারেয়াত

সুরা ক্বারেয়াত

শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
করুণা-আকর যিনি দয়ার পাথার।

প্রলয়ান্তক সেই বিপদ
          কোন সে বিপদ ধ্বংস ভয়?
কীসে সে তোমারে জানাল, সেই
          বিপদ ভীষণ প্রলয়ময়?
বিক্ষিপ্ত পতঙ্গপ্রায়
          সেদিন উড়িবে লোক সবায়,
বিধূনিত লোমবৎ সেদিন
          পর্বতরাজি উড়িবে বায়।
সেদিন সে পাবে সুখী জীবন
          পাল্লা যাহার হবে ভারী,
পাল্লা হবে হালকা যার
          (হবে) ‘হাভিয়া’ দোজখ মাতা তারই।
          হাভিয়া কী, তুমি জান কি সে?
          প্রজ্বলিত বহ্নি সে।

—————-
সুরা ক্বারেয়াত
এই সুরা মক্কা শরিফে অবতীর্ণ হইয়াছে। ইহাতে ১১টি আয়াত, ৩৫টি শব্দ ও ১৬০টি অক্ষর আছে।

শানে-নজুল – কেয়ামতের ভীতি প্রদর্শন ও ইসলামের বিজয়ের ইঙ্গিত করার জন্য এই সুরা নাজেল হয়। এমাম কাতাদা বলেন – একদা ইহুদিগণ বলিয়াছিল যে, আমরা বিপক্ষ দল অপেক্ষা সংখ্যায় অধিক; সেই সময়ে এই সুরা নাজেল হয়।
এমাম এবনে কসিরের মতে, মদিনাবাসী বণি-হরেস ও বণি-হারেসা এই দুই দল ধনসম্পদের অহংকার করিয়াছিল, তজ্জন্য এই সুরা নাজেল হয়।

Category: নজরুলগীতি
Previous Post:সুরা তাকাসুর
Next Post:সুরা আ-দিয়াত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑