• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার গহিন জলের নদী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার গহিন জলের নদী

আমার গহিন জলের নদী
(রাধু পাগলির গান)
ভাটিয়ালি – কাহারবা

আমার     গহিন জলের নদী।
 আমি      তোমার জন্যে ভেসে রহিলাম জনম অবধি॥
ও ভাই      তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর,
 আমি      চরে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর।
 এখন      সব হারিয়ে তোমার সোঁতে ভাসি নিরবধি॥
আমার      ঘর ভাঙিলে ঘর পাব ভাই, ভাঙলে কেন মন,
ও ভাই      হারালে আর পাওয়া না যায় মনের রতন।
ও ভাই      জোয়ারে মন ফিরেনা আর, ভাটিতে হারায় যদি।
  তুমি      ভাঙো যখন কূল রে নদী ভাঙো একই ধার,
  আর      মন যখন ভাঙোরে নদী দুইকূল ভাঙো তার।
ও ভাই      চর পড়েনা মনের কূলে, একবার সে ভাঙে যদি॥
Category: নজরুলগীতি
Previous Post:মৃদুল বায়ে বকুল ছায়ে
Next Post:তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑