• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মৃদুল বায়ে বকুল ছায়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মৃদুল বায়ে বকুল ছায়ে

মৃদুল বায়ে  বকুল ছায়ে
সিন্ধু-ভৈরবী — কাহারবা

মৃদুল বায়ে              বকুল ছায়ে
গোপন পায়ে            কে ওই আসে।
আকাশ-ছাওয়া           চোখের চাওয়া
উতল হাওয়া            কেশের বাসে॥
  
উষার রাগে           সাঁঝের ফাগে
যুগল তাহার          কপোল রাঙে,
কমল দুলে           সূরয শশী
নিশীথ-চুলে           আঁধার-রাশে॥
  
চরণ-ছোঁয়ায়            পাতার ঠোঁটে
মুকুল কাঁপে            কুসুম ফোটে,
আঁখির পলক-          পতন-ছাঁদে
নিশীথ কাঁদে            দিবস হাসে॥
  
গ্রহের মালা           অলখ-খোঁপায়,
কপোল শোভে         তারার টোপায়,
কুসুম-কাঁটায়          আঁচল বাধে
রুমাল লুটায়           সবুজ ঘাসে॥
  
সাঁঝের শাখায়           কানন মাঝে
বালার বিহগ-           কাঁকন বাজে,
জীবন তাহার            সোনার স্বপন
দোলায় ঘুমায়            শিশুর পাশে॥
  
তোমার লীলা-          কমল করে
নিখিল-রানি!           দুলাও মোরে।
ঢুলাও আমার           সুবাসখানি
তোমার মুখের          মদির-শ্বাসে॥
Category: নজরুলগীতি
Previous Post:গোপালায় নমোহস্তু মে
Next Post:আমার গহিন জলের নদী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑