না জাগিলে সব ভারত-ললনা – লিরিক্স : দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
না জাগিলে সব ভারত-ললনা,
এ ভারত আর জাগে না জাগে না।
অতএব জাগ, জাগ গো ভগিনি,
হও “বীরজায়া, বীর-প্রসবিনী”।
শুনাও সন্তানে, শুনাও তখনি,
বীর-গুণগাথা, বিক্রম-কাহিনী,
স্তন্যদুগ্ধ যবে পিয়াও জজনী।
বীরগর্বে তার নাচুক ধমনী,
তোরা না করিলে এ মহাসাধনা,
এ ভারত আর জাগে না জাগে না।
Leave a Reply